সারাদেশ

সাবেক এমপি বদির ছেলে ও  ২ ভাইসহ ৪ আসামী কারাগারে

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার 

সিলেট থেকে আটক হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান এবং তাঁর দুই ভাইসহ চারজনকে কড়া পুলিশি পাহারায় কক্সবাজারের আদালতে আনা হয়েছে। আদালত পুলিশি প্রক্রিয়া শেষে তাঁদেরকে টেকনাফ থানার দুটি পৃথক সহিংসতা ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সড়ক পথে পুলিশের প্রিজন ভ্যানযোগে তাঁদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ) আদালতে হাজির করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে খবর পেয়ে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জিন্দাবাজারের ‘হোটেল গ্র্যান্ড প্যালেসে’ অভিযান চালিয়ে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তাঁদের গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলা কারাগারে পাঠানো চারজন হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান (২৮), বদির দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, সিলেটের অভিজাত হোটেল থেকে আসামীরা গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি বিশেষ টিম সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। বুধবার বিকেলে সিলেটে পৌঁছে আসামী হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই তাঁদের নিয়ে কক্সবাজারের পথে রওয়ানা দেয় টিমটি।

অহিদুর রহমান জানান, "বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর চারজনকে সরাসরি কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে টেকনাফ থানায় দায়ের করা দুটি সহিংসতা ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও উল্লেখ করেন, "আপাতত দুটি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হলেও, তাঁদের বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন থানায় একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। সেসব বিষয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে খুব শিগগিরই পুলিশের পক্ষ থেকে আদালতে রিমান্ড আবেদন করা হবে।"

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি সূত্রে জানা গেছে, বদির দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং ছেলে শাওনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার পুরোনো অভিযোগ রয়েছে। অন্যদিকে হোসাইন আহমদ স্থানীয় যুবলীগের প্রভাবশালী নেতা ও সাবেক কাউন্সিলর হিসেবে অভিযুক্তদের সহায়তা দিয়ে আসছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

উখিয়া সীমান্তে ৩০ হাজার  ইয়াবা উদ্ধার করেছে বিজিবি 

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস...

সাবেক এমপি বদির ছেলে ও  ২ ভাইসহ ৪ আসামী কারাগারে

সিলেট থেকে আটক হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর...

২০টি ড্রোন-প্রতিরোধ ব্যবস্থার সফল পরীক্ষা করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

আধুনিক সমরকৌশলে ড্রোন বা চালকবিহীন আকাশযানের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠেক...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা