সারাদেশ

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস বোর্ডের আয়োজনে বৃত্তি পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আমিন ফরিদা শামীম সোসাইটি (এএফএসএস) বাস্তবায়ন ও অর্থায়ন, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ কেন্দ্রে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। দুপুর ২টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৫০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো এন. এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল, সান রাইজ রেসিডেন্সিয়াল স্কুল, মেধা বিকাশ রেসিডেন্সিয়াল স্কুল, হলিচাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন, বাকরের হাট কিন্ডারগার্টেন, আইডিয়াল কিন্ডারগার্টেন, কোরআনের আলো কিন্ডারগার্টেন ও কনান প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
আগামী রোববার (২৯ নভেম্বর) সকালে গণিত এবং দুপুর ২টায় বিজ্ঞান ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন গণেশ চন্দ্র সাহা এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল হক।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

মিসরে কায়রোর রিং রোডে জ্বালানি ট্রাকে ভয়াবহ আগুন

মিসরের রাজধানী কায়রোতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটে...

উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশথ এই স্লোগানকে সামন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা