সারাদেশ

মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব খান ওরফে কালু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়তারা বুড়িরচরে রাকিবের বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার রাকিবের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

রায়পুরায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারকে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী প্রদান

নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায়...

বামনায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মিছিল

বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছেন...

বুকাবুনিয়া ইউপির প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন তরিকুল ইসলাম

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে...

মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব খান...

মঠবাড়িয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নাশকতা বিরোধী মহড়া

পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় নাশকতা বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, যুবদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা