সারাদেশ

উখিয়ায় গ্যাসের আগুন জ্বলছে ৩০ দিন ধরে, মুখ বন্ধে বাপেক্সের প্রস্তুতি

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের পর থেকে ধাপে ধাপে আগুনের তীব্রতা কমিয়ে নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে সংস্থাটি। তবে সকালে আগুনের মুখ বন্ধের প্রাথমিক চেষ্টা শুরুর মাত্র সাত মিনিটের মাথায় আবারও আগুন জ্বলে ওঠে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ প্রক্রিয়া সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে শুধু পকেট গ্যাস নয়, একটি পূর্ণাঙ্গ গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনাও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এ জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। প্রথম দিকে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও আগুন না নিভে অব্যাহতভাবে জ্বলতে থাকায় বিষয়টি নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞরা।

একপর্যায়ে সেখানে বড় ধরনের গ্যাসের মজুত কিংবা গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আগুন নিয়ন্ত্রণ ও গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পর বৃহস্পতিবার চূড়ান্ত অভিযান শুরু করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বাপেক্স কর্মকর্তাদের আশা, আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে ওই এলাকায় গ্যাসের প্রকৃত মজুত, বিস্তৃতি ও সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সফল অনুসন্ধান হলে ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ দিবস পালিত

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই...

উখিয়ায় গ্যাসের আগুন জ্বলছে ৩০ দিন ধরে, মুখ বন্ধে বাপেক্সের প্রস্তুতি

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত...

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বা...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না...

স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উস্ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা