সারাদেশ

কুলাউড়ায় শ্যালিকা হত্যার দায়ে দুলাভাইকে মৃত্যুদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।
‎মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।
উল্লেখ্য, ‎২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা 

মাদারীপুরে স্ত্রীকে তালাক দেয়ার পরের দিন শহরের ভাড়া বাসায় সাইফুল ভুইয়া (২২) ন...

পানির ট্যাংকে ঢুকেও রক্ষা পাননি, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগনেতা

মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা...

আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে রাখা ৫ তাজা ককটেল উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেক...

কুলাউড়ায় শ্যালিকা হত্যার দায়ে দুলাভাইকে মৃত্যুদন্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত...

বিছানার নিচে পাইপগান, গ্রেপ্তার যুবক

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা