সারাদেশ

কেন্দ্রীয় নবীনদলে ইসমাইল- রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং মোঃ ইসমাইল হোসেনকে সহ-সভাপতি পদে ও মো: কামরুজ্জামান রুমেলকে সহসাংগঠনিক পদে নির্বাচিত করায় নবীনদলের পক্ষ থেকে শ্রীমঙ্গলে এক বন্যাঢ্য আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় শহরের ষ্টেশন রোড চত্বর থেকে নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিলটি বের করেছে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার নবীনদলের নেতৃবৃন্দরা।

আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তব্য দেন নবনির্বাচিত নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: ইসমাইল হোসেন এ সময় তিনি, সফল সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীকে বেগম জিয়াকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী ও নবীনদলের সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবীনদলের উপর যে দিকনির্দেশনা মূলক দায়িত্ব দিয়েছেন তা হলো নেতাকর্মীদের নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি।’

পরে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. কামরুজ্জামান রুমেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

আনন্দ মিছিলে আয়োজনের মধ্যে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার এবং মৌলভীবাজার শাখার নবীনদলের সদস্যরা এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

মাদারীপুরে বিএনপি- আ’লীগ সংঘর্ষ : হাতবোমা ও ককটেল বিষ্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে মাছ বাজার গোলচত্বরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

কেন্দ্রীয় নবীনদলে ইসমাইল- রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং মোঃ ইস...

ঘর আলো করে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাস...

সাভারে বাসে অগ্নি সংযোগের চেষ্টা, গ্রেপ্তার ৬ শ্রমিক লীগ নেতাকর্মী

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা