সারাদেশ

ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২ নভেম্বর) সকালে ভোলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে জেলা সিভিল সার্জেন এর কনফারেন্সে রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মেডিকেল অফিসার,নার্স,পরিসংখ্যানবিদ, ইউএইচএফপিও, ওসিসি, সিআরএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল এর মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস। কর্মশালায় ভোলা জেলা সিভিল সার্জেন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপত্বিতে সভায় অংশ নেয় ইউনিসেফ বরিশাল বিভাগের চীফ এএইচ তৌফিক আহমেদ, ভোলা সদর ২৫০ শয্য হাসপাতালের সহকারী পরিচালক ডা:মহিবুল্লাহ, আরএমও মমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মোট জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে কিশোর-কিশোরী। এদের সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এর কর্নার এর মাধ্যমে আগামী দিনের কিশোর- কিশোরীরা প্রজনন ও যৌন স্বাস্থ্য,পুষ্টি,প্রজনন অধিকার,জেন্ডার বিষয়ে সচেতনতা সর্বোপরি নারী প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন বক্তারা। এর জন্য সেবা প্রদানকারীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানায়। ভোলায় কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার রয়েছে ৩৭ টি। ইউনিসেফ এর সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও কোস্ট ট্রাসট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সান নিউজে/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা