সারাদেশ

হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাখাওয়াত হোসেন সাক্কু নামে এক সাবেক ছাত্রলীগ নেতা হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন সাক্কু উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাখাওয়াত হোসেন সাক্কু আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গ্রামে বিয়ে করতে যান। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব ৫-৬ কিলোমিটারের মতো।

বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তিনি কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ি থেকে বিয়ে শেষে নববধূকে নিয়ে বিকেল ৪টা ১০মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। এ সময় শত শত লোক ভিড় জমায়।

সাখাওয়াত হোসেন সাক্কু বলেন, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা