সারাদেশ

সাতক্ষীরায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের পক্ষ থেকে অসহায়, দুস্থ, বিধবা ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ-বস্ত্র বিতরণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় এ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, আ’লীগের নেতা আব্দুর রশিদ।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব ফরহাদ, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্র নেতা ও জেলা যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আহছান হাবিব লিমু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিটুন ব্যানার্জী, যুবনেতা শেখ আব্দুল হালিম, এম জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমেদ মোল্লা, সাবেক ছাত্রনেতা তানভীর কবির রবিন, ছাত্রনেতা অ্যাড.শেখ রাজিব হোসেন, ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, যুবনেতা আশিক জামান, ছাত্রনেতা ইমন, সুজন, অপু সহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা