সারাদেশ

নাটোরে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে অগ্নিকাণ্ডে শিল্পী খাতুন (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী ওই এলাকার চৌধুরী হোসেনের মেয়ে।

বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওসমান গণি জানান, শিল্পীর বসতঘরটির চাল ছিল ছনের। ঘরের বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এবং তা সবার ঘরে ছড়িয়ে পড়ে। এতে দ্রুত সময়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা টের পেয়ে আগুন নিভিয়ে শিল্পীকে উদ্ধার করে। এর আগে তার পুরো শরীর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা শিল্পিকে হাসপাতালে নেয়ার পথে শিল্পীর মৃত্যু হয়।

নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিহত শিল্পীর পিতা চৌধুরী হোসেনকে শুক্রবার দুপুরে ২০ হাজার টাকা, শীতবস্ত্র ও খাবার দেয়া হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা