সারাদেশ

ভোলায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় দলিত সম্প্রদায়, হিজড়া, ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সমাজসেবা অধিদপ্তর ও গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠির জন্য আত্মকর্মসংস্থানমুলক কাজের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম এর সভাপত্বিতে গেস্ট অব অর্নার হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল রুরাল এনভায়নমেন্ট সোসাইটি (জিআরইএস) চেয়ারম্যান শামীমুল হক শামীম, সমাজসেবা অধিদফতর এর প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রন) স্বপন কুমার হালদার, প্রবীণ সাংবাদিক এম আবু তাহের প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দলিত সম্প্রদায়, হিজরা ও পিছিয়েপরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কল্যাণমুখী কর্মসুচি হাতে নিয়েছে। তিনি সুষ্ঠুভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন করে লব্ধ জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা