সারাদেশ

নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরাম ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মাহমুদ আকন্দ প্রমূখ।

এসময় বক্তারা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

পরে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সেমিনারে ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিগণ অংশগ্রহণ করেন।

সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা