সারাদেশ

নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (১০ জানুয়ারি) বিকালে নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের (২০২১-২০২৩) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে রাঙামাটির জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রত্যন্ত অঞ্চলে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা, সংগঠনের আইন, নীতি মেনে তরুণ প্রবীণ মিলে সম্মিলিতভাবে রেড ক্রিসেন্টের ভাবমূর্তিকে সমুন্নত রাখার জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং পদাধিকার বলে রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সভাপতি অংসুইপ্রু চৌধুরী অনুরোধ জানান।

উল্লেখ্য, নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের (২০২১-২০২৩) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা হলেন, সভাপতি- অংসুইপ্রু চৌধুরী, সহ সভাপতি- মোঃ রফিক আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক-মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য-সুলতান মাহমুদ বাপ্পা, সদস্য-শাওয়াল উদ্দিন, সদস্য-আশীষ দাশগুপ্ত, সদস্য-দানবীর চাকমা, সদস্য-ঝর্ণা খীসা, সদস্য-এন এম জাহাঙ্গীর আলম, সদস্য-মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য-ক্যাসিং মার্মা।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা