সারাদেশ

টাঙ্গাইলে পৌরপিতা হলেন যারা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পৌরপিতা নির্বাচন করেছেন। প্রতিটি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার পরও মেয়র হিসেবে শেষ হাসি হেসেছেন আওয়ামী লীগের পাঁচজন।

টাঙ্গাইল পৌরসভা
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ৫৯ হাজার ৯৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু পান ১৯ হাজার ৬৬০ ভোট।

মির্জাপুর পৌরসভা
মির্জাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার শিমুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন দুই হাজার ৯২৪ ভোট।

সখীপুর পৌরসভা
সখীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু হানিফ আজাদ তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট।

ভুঞাপুর পৌরসভা
ভুঞাপুরে আওয়ামী লীগের প্রার্থী মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট।

মধুপুর পৌরসভা
মধুপুরে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিক হোসেন খান ২৫ হাজর ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ আঃ লতিফ পান্ন্ ১৬৫১ ভোট।


সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা