সারাদেশ

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় র‌্যাব- ১২ এর বিশেষ আভিযানিক দল বগুড়ার দুপচাঁচিয়ার বগুড়া-নওগাঁ মহসড়কের বাসস্ট্যান্ড থেকে বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন প্রামানিক এর ছেলে মো. ফারুক হোসেন (৪০), অপরজন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পৌওতা গ্রামের মো. শহিদুল ইসলাম এর ছেলে মো. মিজানুর রহমান (৩০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (২ ফেব্রুয়ারি) মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড মসজিদের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে উপরোক্ত
আসামিদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা