সারাদেশ

ঝালকাঠিতে কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের নির্মাণ কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে বাসন্ডা কারিগরি প্রশিক্ষন ইন্সটিটিউটের নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মোনাজাতের মাধ্যমে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি এলাকায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু এ নির্মাণ কাজের উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন, কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম রেজাউল করিম, দাতা সদস্য তরিকুল ইসলাম মিঠু, সাদিকুল ইসলাম, আব্দুল মতিন সরদার, প্রতিষ্ঠানের মহিলা বিষয়ক সম্পাদিকা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগম, বাইতুন নাজাত মসজিদের সাধারন সম্পাদক মো. বেলাল বাপারী, পৌর আ.লীগ নেতা লাল মিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আব্দুল হক মাষ্টার।

বাসন্ডা কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন জানান, এ প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে বেকার জনগোষ্ঠিকে প্রশিক্ষিত করে দক্ষ জনবল তৈরি করা হবে। এই সেন্টারে কম্পিউটার এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং, আউট সোর্সিং, ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ ও যুব উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা