সারাদেশ

কপোতাক্ষের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে আশাশুনির তিন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/১ পোল্ডার সংলগ্ন এলাকায় প্রায় ১০০ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার।

অন্যদিকে তালা উপজেলার টিআরএমের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকালে জোয়ারের পানির চাপে টিআরএমের সংযোগ খালের বাঁধ ভেঙে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে বলে জানা গেছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বারবার বলা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরো জানান, তিনটি গ্রামের প্রায় ১ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

একসময়কার শিক্ষক, এখন ইউপি কার্যালয়ের বারান্দায় কাটে রাত

জীবনের পথপরিক্রমায় কখনো কখনো একটি দুর্ঘটনাই কেড়ে ন...

১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

নওগাঁর বদলগাছীতে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত

মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে দাপ্ত...

ডিসেম্বরে আপা দেশে এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম,...

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা