সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : রোববার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন। ৫ম ধাপে এই পৌরসভায় এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

নির্বাচন অনুষ্ঠানে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। নিয়াজ মুহাম্মদ স্কুল থেকে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম স্বস্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে কড়া নিরাপত্তায় ৪৮টি ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হয়। ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মোট ভোটার ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুর র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা