সারাদেশ

ভোলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০মার্চ) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের প্রমূখ।

জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা আমাকে নিজের সন্তান মনে করেন। আমি সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা এবং যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা