সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

সভায় হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি এই সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসমাগম প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৮শ ৭৯ জনের করোনা সনাক্ত হয়েছে এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৭শ ৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৮ জন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা