সারাদেশ

১২ বছরের আমদানি রেকর্ড ভাঙল সোনামসজিদ বন্দর

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানিতে ১২ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। সোমবার (২২ মার্চ ) বিষয়টি জানিয়েছেন সোনামসজিদ সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আওয়াল।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এ বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত করছেন। পণ্য আমদানি রফতানিতে বড় ভূমিকা রাখছে সোনামসজিদ স্থলবন্দর।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক ভারত থেকে পণ্য আনা-নেয়া করছে। এরই ধারাবাহিকতায় বিগত ১২ বছরের আমদানি রেকর্ড ভঙ্গ হয়েছে শনিবার। এ দিন ৪৪৩টি ট্রাকে সোনামসজিদ স্থলবন্দরে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আওয়াল জানান, ট্রাকে পণ্য আমদানিতে বিগত ১২ বছরের রেকর্ড ভঙ্গ করতে সক্ষম হয়েছি আমরা। এটা সব ষ্টক হোল্ডারদের কৃতিত্ব। আশা করি অ্যাসোসিয়েশনের সবার সহযোগিতায় সোনামসজিদ স্থলবন্দর আরও সচল হবে।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা