সারাদেশ

মশা তাড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া পলাশবোনা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ ) রাত ৯টার দিকে এই অগ্নিকান্ডে ছয়টি বাড়িসহ ৩টি গরু, ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য আগুন ধরিয়ে রাখে। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রথমে একটি বাড়ি থেকে পাশের বাড়িগুলোতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে যায় গোলাম মোস্তফার বাড়ি, তার ছেলে সারোয়ার হোসেনের বাড়ি ও ২টি গরু, আরেক ছেলে মাসুদের বাড়ি ও ১টি গরু, মকবুল হোসেন ও আলহাজ্ব মেহের আলীর ১টি করে ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক আব্দুল আলিম জানায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস বের করতে পারেনি তারা। সব আসবাবপত্র সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সব পরিবারই নিম্নবিত্ত পরিবার। অগ্নিকান্ডে সর্বশ্রান্ত হয়েছে পরিবার গুলো।

ঘটনাটি নিশ্চিত করেছে গোমস্তাপুর উপজেলার ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাস্টার আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত গোয়াল ঘর থেকে। এতে তিনটি গরু ও আশেপাশের ২টি বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি ও ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


সান নিউজ/জেএইচএম/এনকে


Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা