সারাদেশ

চাল চুরির জেরে পল্টু চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি:

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৫ এপ্রিল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অথবা ভিজিডির চাল অথবা জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের চাল বিতরণ না করে আত্মসাৎ করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

আর এজন্য আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। এই কারেণে কেন আপনাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। এছাড়া এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশও জারি করা হয়।

গত ৪ এপ্রিল শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পল্টুকে জেলহাজতে পাঠানো হয়।

পল্টুর বিরুদ্ধে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপির কার্ডধারী ৫৫০ জন জেলের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৪৪ টন চালের ২৭ টন বিতরণ না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা ও পরে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

ইসলাম ও মুসলমান নিয়ে ব্রিটেনের রাজা চার্লসের দূরদর্শী ভাবনা

পাশ্চাত্য রাজনীতি ও গণমাধ্যমের চিরাচরিত গণ্ডি পেরিয়ে ইসলাম ও মুসলিম বিশ্ব...

জুলাই গণঅভ্যুত্থানকালে পুলিশের গুলি লুট, ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স...

উল্লাপাড়ায় দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র...

নরসিংদীতে হত্যা মামলার আসামী আবু লাল গ্রেপ্তার

নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্র...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মাটিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসীর দুর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা