সারাদেশ

লকডাউন ভেঙে জানাজায় লাখো মানুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতির মধ্যেও লকডাউন ভেঙে দেশ বরেণ্য ইসলামী আলোচক হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজার জামাতে এত মানুষ উপস্থিত হয়েছিল যে মাদ্রাসার মাঠ পেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। জানাজায় আসা মানুষের ঢল একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড়,অন্যদিকে আশুগঞ্জের কাছাকাছি গিয়ে ঠেকে। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও বিপুল সংখ্যক মানুষ ভিড় করে।

করোনা পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সমাবেশ। এমন পরিস্থিতিতে এত মানুষ উপস্থিত হলেও পুলিশ ছিল এক প্রকার নীরব দর্শক।

লাখো মানুষ সমাগমের বিষয়টি স্বীকার করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু জানিয়েছেন,এত মানুষ উপস্থিত হয়েছিল যে আমাদের কিছুই করার ছিল না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

নরসিংদীতে হত্যা মামলার আসামী আবু লাল গ্রেপ্তার

নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্র...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মাটিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসীর দুর্...

মাটিরাঙ্গায় নানা আয়োজনে বিএনপির জাতীয় সংহতি দিবস উদযাপন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়...

দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, অভিযুক্ত শ্বশুর আটক

পঞ্চগড় দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসর...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা