সারাদেশ

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে করোনা শনাক্তের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

করোনা চিকিৎসায় এই ভাইরাস শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে শনিবার (২৫ এপ্রিল) থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অত্যাধুনিক ল্যাব সুবিধা সমৃদ্ধ এ গবেষণা প্রতিষ্ঠানটি।

ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে প্রাপ্ত ১৯টি নমুনার পরীক্ষার কাজ শুরু করে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল-২ (বায়োসেইফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই ল্যাবের।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকাসমূহ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর গত ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

শ্রীমঙ্গলে ২,১৬০০০ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারত...

রাজশাহীতে ধানখেত থেকে উদ্ধার যুবকের মরদেহ

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) ন...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা