সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ৩ ঘণ্টা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে যানজট শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টি হয় এসব এলাকায়। এছাড়া ধৌউর ব্রিজ এলাকায় ১৪ চাকার একটি ট্রলি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে রাজধানীর এয়ারপোর্ট রোড, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোডেও যানজট লেগেছে।

ট্রাফিক পুলিশ ও এলাকাবাসী জানায়, মহাসড়কের চলমান কাজ ও বৃষ্টির কারণে প্রায় দিনই যানজটের সৃষ্টি হয়। এতে শিল্পনগরীর হাজার হাজার অফিসগামী মানুষ পড়েন চরম ভোগান্তিতে। আজ বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানায়, ‘বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা