সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩,৯৮২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ৩,৬৬৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯ জন।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৮৪ টি রিপোর্টে নতুন আরও ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এবং ৩৯৮২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭৬০ জন, আখাউড়া উপজেলায় ২৮৩ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫১৪ জন, সরাইল উপজেলায় ২০২ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬০ জন ও কসবা উপজেলায় ৩৭৭ জন।

অপর দিকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩,৫৬৬ জন। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮,৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮,৪৫১ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা