সারাদেশ

যশোরে দুই চিকিৎসকসহ ১০ জন করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি:

যশোরে দুই চিকিৎসক ও তিন নার্সসহ নতুন করে করোনা আক্রান্ত ১০ জন শনাক্ত হয়েছেন। তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মী হিসেবে যশোরে কর্মরত একজন চিকিৎসক কর্মকর্তাও আছেন। তিনি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বসতেন।

এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন জ্যেষ্ঠ নার্সও আক্রান্তের নতুন তালিকায় রয়েছেন।

অপর ৫ জনের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক, কেশবপুর উপজেলার তিনজন ও বাঘারপাড়া উপজেলার একজন।

জানা গেছে, ২২ এপ্রিল চৌগাছা উপজেলার একটি গ্রামের অন্তঃসত্ত্বা এক নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। চিকিৎসকেরা উপসর্গ দেখে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদন আসার আগেই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যান।

রবিবার আসা প্রতিবেদনে করোনা 'পজিটিভ' আসে। ওই নারীর সংস্পর্শে আসা হাসপাতালের নার্স ও অন্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার প্রতিবেদনে হাসপাতালের প্রসূতি বিভাগের তিনজন নার্স করোনা 'পজিটিভ' হয়েছেন।

নতুন ১০ জন মিলিয়ে যশোরে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪। এর মধ্যে ১৫ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন : অর্থমন্ত্রী

বিগত আমলের নানা অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা আলোচনা করার মধ্যে...

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ই...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা