সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে এবার করোনার হানা!

কক্সবাজার প্রতিনিধি:

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এই প্রথম কোনো রোহিঙ্গা শরণার্থী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া।

তিনি বলেন, ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু'জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এসময় আক্রান্ত দুজনের সংস্পর্শে আস প্রায় এক হাজার ৯০০ জনকে আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আক্রান্ত দুজনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। সূত্র: বিবিসি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা