সারাদেশ

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আমানুল ইসলাম (৪৮) মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আমানুল।

দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ আগস্ট) সকাল ১০টায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৯ জুলাই দিনাজপুর জেলা কারাগারে হার্টঅ্যাটাক করেন তিনি। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

নিহত আমানুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহররমপুর গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।

দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, অর্থ সংক্রান্ত মামলায় আদালত থেকে এক বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। গত জুনের প্রথম থেকে তিনি কারাগারে ছিলেন। ২৯ জুলাই কারাগারে হার্টঅ্যাটাক করলে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, রোববার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা