সারাদেশ

করোনায় চলে গেলেন সাংবাদিক ডালিম

নিজস্ব প্রতিবেদক: রোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ডালিম যমুনা টেলিভিশন ছাড়াও ইউএনবি, দৈনিক দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, ডালিম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৩ জুলাই তার শরীরে করোনা শনাক্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে অবস্থার অবনতি চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার নেওয়ার পথে সকাল ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় তার মৃত্যু হয়। তারপরেও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডালিমকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা