সারাদেশ

ঘাটে-মহাসড়কে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি দেয়া এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে আবারও ঘরেফেরা মানুষের ঢল নেমেছে। চাপ বাড়ছে পাটুরিয়া ফেরি ঘাটে। পারাপারের সময় মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে বাধা না থাকায় গণপরিবহণ ছাড়া সবধরনের যানবাহন চলাচল করছে অবাধে।

গত তিনদিন আগেও বাড়ি ফেরা মানুষের ঢল ঠেকাতে মানিকগঞ্জে জেলায় ঢোকা এবং বের হওয়ার প্রবেশ মুখে বসানো হয় পুলিশের চেক পোস্ট। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

কিন্তু শুক্রবার (২২ মে) ভোর থেকে ব্যক্তিগত যানবাহনের চলাচল এবং ফেরি সার্ভিস চালু করা হয়। ফলে ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে আবারও মানুষের ঢল নামে।

তারা ভাড়ার প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, হ্যালোবাইক, ইঞ্জিন চালিত রিকশায় যে যেভাবে পারেন, গন্তব্যে রওনা দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা