মোংলা বন্দর
সারাদেশ

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। জাল ও নেট দিয়ে চাষিরা ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।

এদিকে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে অবস্থানরত পাঁচটি সার ও একটি চালের জাহাজের খালাস বন্ধ রয়েছে। বন্দরে সার, চাল, ক্লিংকার, মেশিনারি ও গ্যাসবাহী ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের খালাসের কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে সেটি শুরু হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা