ধামইরহাট
সারাদেশ

নওগাঁয় ভারতীয় ১০ গরুসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১০ ভারতীয় গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তর চৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (৮ অক্টোবর) সকালে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও আজিজুল হকের স্ত্রী আসমা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সময় নাহিদ হোসেনের বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা লাল রঙের ১০ গরু উদ্ধার করা হয়।

এসময় নাহিদ হোসেন ও আজিজুল হককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যান। উদ্ধার গুরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা