ছবি সংগৃহীত
সারাদেশ

উন্নয়নকাজের মানের প্রশ্নে কোনো ছাড় নয়

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির মানুষের বিষয়ে আন্তরিক। তিনি সিটি করপোরেশন দিয়েছেন এবং সিটির মানুষের উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। সিটির উন্নয়ন কর্মযজ্ঞ এগিয়ে চলছে।’

সোমবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর একাধিক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মসিক মেয়র।

মসিক মেয়র বলেন, ‘জনগণের অর্থে নির্মিত সড়ক, ড্রেন বা যেকোনো উন্নয়ন কাজের যথাযথ মান অব্যশই নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না। বিভিন্ন প্রকল্প যথাযথ বাস্তবায়নে কোথাও কোনো দুর্বলতা দেখা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লিখিত, আজ ময়মনসিংহ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডে ৫ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে বাকৃবি দুই নম্বর গেটে ৪০০ মিটার, বাকৃবি সোহরাওয়ার্দী হলের পেছনে ১৩৫০ মিটার, বাকৃবি ই/৫ কোয়ার্টার থেকে বৈশাখী চত্বর পর্যন্ত ৫০০ মিটার, বিএফআরআই পানির ট্যাংকির পেছনে ৬২০ মিটার আরসিসি সড়ক এবং বাকৃবি প্রথম গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ৯০০ মিটার পাইপ ড্রেনসহ ফুটপাত নির্মাণ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা