সারাদেশ

বৃদ্ধকে নির্যাতনকারী সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধকে লাঞ্ছনাকারী আলোচিত ওয়ার্ড যুবলীগ নেতা আনছুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে মহেশখালীর ষাটমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন।

জানা যায়, গত ২৪ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন করে আনছুর আলমের নেতৃত্বে কয়েকজন। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের হয়। প্রতিবাদে সর্বত্র নিন্দার ঝড় উঠে।

আলোচিত ওই মামলার প্রধান আসামী আনছুর পালিয়ে গেলেও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার মূল হোতা আনছুর আলমকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। অবশেষে আজ পুলিশের হাতে ধরা পড়ে বৃদ্ধকে লাঞ্ছিত কারী আনছুর আলম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা