সারাদেশ

উলিপুরে শিক্ষার্থীদের টিকা দেয়ার কার্যক্রম শুরু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল দশটায় ডাকবাংলো ও উপজেলা টিচার্স ট্রেনিং সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি ভ্যানুতে এই শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপল কুমার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬৯টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৮০২৭ জন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ রয়েছে ১৬টি। এখানে শিক্ষার্থীর সংখ্যা ৫০৪৪ জন। ডিগ্রী পর্যায়ে কলেজ রয়েছে ৫টি শিক্ষার্থীর সংখ্যা ১৬২৯ জন। অনার্স পর্যায়ে কলেজ রয়েছে ২টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৫৯১ জন।

এছাড়া দাখিল পর্যায়ে মাদ্রাসা রয়েছে ৫৬টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা ১২৭৪৮ জন। আলিম পর্যায়ে মাদ্রসা রয়েছে ৭টি শিক্ষার্থী রয়েছে ১৪৫২ জন। ফাজিল মাদ্রাসা রয়েছে ৮টি শিক্ষার্থী রয়েছে ৭১২ জন। কামিল মাদ্রাসা রয়েছে ১টি শিক্ষার্থী রয়েছে ১৫৫ জন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, অনেক বড় উপজেলা এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক, প্রতিজন শিক্ষার্থীকেই রুলস মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা