সারাদেশ

পটুয়াখালীতে নদীতে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে এজাজুল ইসলাম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ইব্রাহিম খলিল (২২) ও মাসুদ খান (২২) নামের অপর দুই মাদ্রাসা শিক্ষার্থী।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি নাবিকদের উদ্ধার

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিখোজ এজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিন বন্ধু ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধু মাসুদ খানের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে তিন বন্ধুসহ ওই এলাকার ৭/৮ জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্রোতের টানে ভেসে যায় এজাজুল।

আরও পড়ুন: বাইডেন ভুল বুঝলো কিনা তার পরোয়া করি না

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান জানান, রাত হওয়ায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। সকাল থেকে আমরা ফের অভিযান চালাবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা