ছবি-সংগৃহিত
সারাদেশ

সিরাজগঞ্জে গুলিসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ বেলাল হোসেন ও মো. লিটু ব্যাপারী নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার।

আরও পড়ুন: খোলা সয়াবিন তেলের কেজি ২২০ টাকা!

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে একটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা ও পার্শ্ববর্তী জেলায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা