সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় কাজীপুরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: টঙ্গীতে মহাসড়ক অবরোধ

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তারা হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে আলামত জব্দ করেন তারা।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা