সারাদেশ

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আরও পড়ুন: ইউক্রেনে জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড

বুধবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামালুর রহিম।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকারের হাতে আজ সব কিছু জিম্মি হয়ে আছে। সরকারের পতন ছাড়া এসব কিছুই ঠিক হবেনা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সরকারকে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা