সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ যাত্রী। রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক আনোয়ার হোসেনের বাড়ি নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে।

পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, পিপিএল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাদশা পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিপিএল পরিবহনের চালক আনোয়ার মারা যায়।

উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চালক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাস দুটি আটক করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা