সারাদেশ

মির্জাপুরে ‘সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, টাঙ্গাইল: মির্জাপুর উপজেলার বংশাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা-২০২২।

আরও পড়ুন: রাশিয়া সফরের কারণে শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট

আজ শুক্রবার (১ এপ্রিল) উক্ত প্রতিষ্ঠানটির মাঠে কর্মশালাটি ‘ছায়ানীড়ের’ পরিচালনায় "আমরা মানুষের জন্য " সংগঠনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বাঁশতৈল খলিলুর রহমান কলেজ, বংশাই স্কুল এন্ড কলেজ, আজগানা উচ্চ বিদ্যালয়, এডিএম উচ্চ বিদ্যালয় ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় অধ্যাপক লুৎফর রহমানের লেখা ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ বইটি শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম।

এ সময় ‘আমরা মানুষের জন্য’ সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আক্কাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সংবর্ধিত লেখিকা, শিক্ষক ও সংগঠক কবি শাছুন্নাহার,‘ছায়ানীড়’ প্রতিষ্ঠানটির পরিচালক শাহানাজ রহমান,‘ছায়ানীড়’ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান,‘আমরা মানুষের জন্য’ সংগঠনটির সাধারণ সম্পাদক মো. খোকন সিকদার।

আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশতৈল খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম,বংশাই স্কুল এন্ড কলেজের সভাপতি মো. আতিকুল ইসলাম ও অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, তেলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিন চৌধুরী, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক, কবি নাহিদ হোসনা সহ প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা