২শ জন গরীব দুঃস্থদের মাঝে ১৪ এপিবিএন'র ঈদ সামগ্রী বিতরণ!
সারাদেশ

২শ জন গরীব দুঃস্থদের মাঝে ১৪ এপিবিএন'র ঈদ সামগ্রী বিতরণ!

ইমরান আল মাহমুদ,উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ২শ জন গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

রবিবার(১ মে) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে উখিয়া উপজেলার কোটবাজারস্থ পুলিশ লাইন্সে উখিয়া উপজেলার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী( পোলার চাল,লাচ্ছা সেমাই, সাদা সেমাই, দুধ, চিনি,গরম মসলা, কিসমিস) বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার(পুলিশ সুপার) মো. নাইমুল হক।

আরও পড়ুন : কুষ্টিয়ার ঝাউদিয়ায় সংঘর্ষে নিহত ৪

বিতরণ শেষে তিনি বলেন,"বিভিন্ন সামাজিক উৎসব এবং অনুষ্ঠানাদিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সমাজের অবহেলিত গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সব সময় গরীব অসহায় এবং দুঃস্থদের সাহায্য করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরিব-দুঃখী এবং অসহায় মানুষ রা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে। বাংলাদেশ পুলিশ সব সময় সমাজের অবহেলিত গরিব-দুঃখীদের পাশে ছিল আছে এবং থাকবে। "

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে বেড়েছে গোশতের দাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক পত্নী রেহানা ফেরদৌসী,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার সাহা সহ অত্র ব্যাটালিয়ানের অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ।

সান নিউজ/আরএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা