আওয়ামীলীগের নেতৃত্বে আসতে চান আব্দুল বারী
সারাদেশ

আওয়ামীলীগের নেতৃত্বে আসতে চান আব্দুল বারী

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : আব্দুল বারী খান। পঁচাত্তর পরবর্তী সময়ে ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের মূলদলের যুব বিষয়ক সম্পাদক। নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগেরও। পরীক্ষিত প্রবীণ এই আওয়ামীলীগ নেতা এবার নেতৃত্ব দিতে চান ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের। হতে চান উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

আরও পড়ুন : নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৯ বছর নেতৃত্ব শূন্যতায় ভুগছে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। সর্বশেষ সম্মেলনের দশ বছর পর আহ্বায়ক কমিটি হলেও তা দিয়েই চলেছে ৯ বছর যাবৎ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম। অন্যদিকে সাবেক কমিটির একটি অংশ দাবি করেছিল, তাদের কমিটিই পুনর্বহাল রেখেছে কেন্দ্র।

টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগে নিয়মিত কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দেখলেও দেড় যুগের বেশি সময়েও কোনো সম্মেলন না থাকায় হতাশায় ছিল তৃণমূলের নেতাকর্মীরা। অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং রাজনীতির কারণে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল অনেক নেতাকর্মী।

আরও পড়ুন : একনেকে ১০ প্রকল্প অনুমোদন

উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ প্রত্যাশী আব্দুল বারী খানের সাথে কথা হলে তিনি বলেন, ৩ সভাপতির পদ প্রত্যাশী আমি পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামীলীগের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব দিয়েছি। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানের মতো এতোটা সহজ ছিল না। বিভিন্ন চড়াই-উতরা-ই পেরিয়ে আওয়ামীলীগের আজকের এই অবস্থা।

তবে বর্তমানে উপজেলা আ.লীগের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমের স্থবিরতা আমাকে মর্মাহত করে। বর্তমানে যারা নেতৃত্বে আছে তারা কোন না কোনভাবে নৈতিক ও সাংগঠনিকভাবে পারিপার্শ্বিক কারণে উপজুক্ত ভূমিকা রাখতে পারছেন না। কেউ কেউ সরাসরি দলের কোনো কর্মকান্ডে জড়িত না থেকেও হঠাৎ করে নমিনেশন পেয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আবার কেউ কেউ অন্য কেনো মতাদর্শ থেকে আওয়ামীলীগের পতাকা তলে এসেছে।

আরও পড়ুন : সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

চেতনা ও মতাদর্শের জায়গায় পিছিয়ে থাকা অনেকেই দলের নির্দেশের বাইরে গিয়ে বিভিন্ন নির্বাচনে দলের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে উপজেলার সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ না পেলেও যুক্ত ছিলাম দলীয় বিভিন্ন কর্মকান্ডে। এবার সুযোগ এসেছে দলকে পুনর্গঠনে উপজেলার নেতৃত্বে আসার। এ সুযোগ পেতে সবার সহযোগিতা চাই।

আরও পড়ুন : কাউন্সিলরকে হত্যার হুমকি

প্রসঙ্গত, আব্দুল বারী খান ছাত্রলীগের ১৯৮০-১৯৮৪ মেয়াদে ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪-১৯৮৫ মেয়াদে যুবলীগের আহ্বায়ক এবং ঐ একই সময়ে মূলদলের যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা