মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আহতদের পাশে এমপি একরামুল
সারাদেশ

ট্রেনের ধাক্কায় আহতদের পাশে এমপি একরামুল

নোয়াখালী প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের আহত ৭ পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আরও পড়ুন : এবার বাড়ল সারের দাম

সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৩ লাখ টাকা অর্থসহায়তা প্রদান করেন এমপি একরাম।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, এমন মর্মান্তিক দূর্ঘটনা আমাকে ব্যাথিত করেছে। এটি নিহত ও আহত পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি ঘটনাটি শুনে হাসপাতালে ছুটে গিয়েছি।

আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম কমল

আহত পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, পরিবারগুলো খুবই অসহায় এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না বলে আমাকে জানায়। তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা