সারাদেশ

কবরস্থানের রাস্তা খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

আমিরুল হক, নীলফামারী: সম্মিলিত উদ্যোগে কবরস্থানে যাতায়াতের জন্য তৈরী করা রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি। এলাকাবাসী প্রতিবাদ করায় একজন সাবেক সেনা সদস্যসহ ৯টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: প্রয়োজনে খাদ্য আমদানির নির্দেশ

এমন ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায়।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী ৯টি পরিবারসহ এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ দুলাল হোসেন বলেন, আমার আপন ভাইয়েরাসহ আরও প্রায় ৯টি পরিবারের যাতায়াতের রাস্তা না থাকায় অত্যন্ত কষ্ট করে চলাচল করত। এমনকি নামাজের জন্য মসজিদে এবং মৃত্যুর পর শেষ ঠিকানা কবরস্থানে যাওয়ার ক্ষেত্রেও তারা ভোগান্তির সম্মুখীন। কারণ এই পথেই এলাকাবাাসী কবরস্থানে যাতায়াত করেন।

এ নিয়ে ২০২০ সালে সকলের সম্মতিতে স্থানীয় ওয়ার্ড মেম্বার, ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পর পর ৩দিন সকলে বসে রাস্তার জন্য প্রয়োজনীয় ৭ফুট চওড়া ও ১৮১ ফুট লম্বা জায়গা ছাড়ার জন্য মাপজোক করে খুটি পোতা হয়। রাস্তার জায়গার পরিবর্তে অন্যত্র বদলি জমি প্রদানের লিখিত চুক্তিনামাও করা হয়। সেই চুক্তি অনুযায়ী রাস্তার জায়গা ছেড়ে দেন প্রত্যেকেই।

কিন্তু প্রতিবেশী মৃত. বদিউজ্জামান বজু’র ছেলে মোঃ সাখাওয়াত হোসেন তার অংশে কিছু জায়গা ছাড়লেও পূর্বের একটি ঘরের বর্ধিত অংশ সরিয়ে না নেয়ায় রাস্তাটি নির্মাণ হলেও দীর্ঘ একবছর যাবত চলাচলে আগের মতই ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি প্রায় পুলিশ ডেকে অহেতুক হয়রানী করে চলেছেন। এমনকি নিজেরাই বাড়িতে আগুন লাগিয়ে সেই অভিযোগে প্রতিপক্ষদেরকে ফাঁসিয়ে একটি মিথ্যে মামলাও করেছিলেন। যা পরবর্তীতে তিনি শর্ত সাপেক্ষে তুলে নেন। কিন্তু বাঁশকাটা এবং মারামারির অভিযোগে আরও দুটি মিথ্যে মামলা করেছেন। যা এখনও বিচারাধীন।

তিনি আরও বলেন, সাখাওয়াতের ছেলে মিজানুর রহমান ও মিনহাজুল ইসলাম চিহ্নিত থাই জুয়ারী। এ কারনে অবৈধ টাকার দাপটে এবং পুলিশের সাথে সখ্যতার সুযোগে তাঁরা এমন বেআইনী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৩বার পুলিশ ডেকে এনে আমাদেরকে মামলায় ফাঁসিয়ে আর্থিক ও সামাজিকভাবে হেয় করার জন্য অপতৎপরতা অব্যাহত রেখেছে। প্রতিবারই পুলিশ এসে অজ্ঞাত কারণে শুধু তাদের পক্ষ নিয়ে আমাদেরকেই ভয়-ভীতি দেখিয়েছে।

আমাদের কথা শোনার চেষ্টাও করেনি। এতে আমরা অত্যন্ত চাপের মধ্যে আছি। এখন আবার হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা আর এমন ভোগান্তি এবং বেআইনী হয়রানীর চাপ সইতে পারছিনা। বিশেষ করে আজ রাস্তাটি বন্ধ করে ঘর তোলায় যাতায়াত করা দূরহ হয়ে পড়ায় প্রধানমন্ত্রীসহ সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা