ঝড়ে ঘরচাপায় ২ শিশুসহ মায়ের মৃত্যু
সারাদেশ

ঝড়ে ঘরচাপায় ২ শিশুসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

প্রবল ঝড়ে মধ্যরাতে ঘর ভেঙে ভেতরে চাপা পড়ে ২ শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে ভোলার চরফ্যাশনে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই সন্তান জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।

পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ আইচা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা