সারাদেশ

বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ মহানবীর আদর্শ অনুসরণ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন দাওয়া‌তে ইসলামীর নেতারা ব‌লে‌ছেন, ক‌ঠিন সঙ্কটময় মুহূ‌র্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাঁর মহান আদর্শ থে‌কে দূ‌রে সরে যাওয়ার কার‌ণে আজ বি‌শ্বে এতো অশা‌ন্তি। ধ‌র্মের না‌মে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে। মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ।

আরও পড়ুন: বিএনপি নেতার হামলায় আ’লীগ নেতার মৃত্যু

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জ জেলা দা'ওয়াতে ইসলামি বাংলাদেশ উদ্যোগে আয়োজিত জূলুসে আলোচনা সংগঠন‌টির নেতারা এসব কথা ব‌লেন।

এরআ‌গে দাওয়াতে ইসলামি মুন্সীগঞ্জ জেলা মার্কায ফয়জানে মদিনা জামে মসজিদ মাদরাসাতুল মদিনা সংলগ্ন আলা হযরত রোড পশ্চিম দেওভোগ থেকে রেলি শুরু হয়ে দেওভোগ বাজার দিয়ে পুলিশ সুপারের কার্যালয় সামনে দিয়ে ডিসি অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে লিচুতলা পতাকা একাওরের সামনে সমাপ্ত হয়। শহরের রাজপথে নাতে রাসুলের মধুর আওয়াজ এবং বর্ণিল আয়োজনে বিমোহিত হয়ে উঠে আশপাশের পরিবেশ।

আরও পড়ুন: আরও পড়ুন: স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালাল স্ত্রী

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ‌ু্ আলাই‌হি ওয়া সাল্লা‌মের তাৎপর্য তু‌লে ধ‌রে পথসভায় বয়ান ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি দাওয়াতে ইসলামির কেন্দ্রীয় সদস্য ও শিক্ষাবিভাগ জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি তি‌নি ব‌লেন, দাওয়াতে ইসলামি আজ সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথে নি‌য়ে এ‌সেছে। তি‌নি সর্ব সাধারণ‌কে দাওয়া‌তে ইসলা‌মির ছায়াত‌লে আসার আহ্বান জানান।

দাওয়াতে ইসলামি'র জেলার সভাপতি মুহাম্মদ মাইন উদ্দিন আত্তারির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর থানার সভাপতি মাওলানা মনোয়ার হোসেন আত্তারি মাদানী।

আরও পড়ুন: আরও পড়ুন: মুনমুনের ছবির পোস্টার নিয়ে সমালোচনা

আরও উপস্থিত ছিলেন মাওলানা মিনহাজ মাদানী আত্তারি, মাওলানা ফয়সাল কবির মাদানী আত্তারি, মাওলানা মুহাম্মদ রবিন আত্তারি, নুরুল আমিন আত্তারি প্রমুখ।

প‌রে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর সু্খ শা‌ন্তি কামনা ক‌রে মোনাজা‌তের মধ‌্যদি‌য়ে কর্মসু‌চী শেষ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা