সারাদেশ

রোগীদের অবহেলা করে এমন ডাক্তার চাই না

রহমত উল্লাহ, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ এনে ডাক্তারের বিচারসহ অপসারণ দাবিতে মানববন্ধন করেছে রোগীর স্বজনসহ এলাকাবাসী।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সিনথিয়া ছিদ্দিক ও শোভন দাসের অবহেলায় রোগী মৃত্যুর হয়েছে বলে মৃতের স্বজন ও এলাকাবাসী জানান।

আরও পড়ুন: ইমরানকে চোর বললেন শেহবাজ

নিহত ফিরোজ আহমদ পৌরসভার কায়ুকখালী পাড়ার মোঃ আলীর এক মাত্র ছেলে। ২৩ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধে নিহত পরিবারের স্বজনসহ স্থানীয় লোকজন অংশে নেয়।

‘হাসপাতালে রোগীদের অবহেলা করে এমন ডাক্তার চাই না, চাই প্রয়োজনীয় যন্ত্রপাতি, হাসপাতালে রোগীদের প্রতি মনোযোগী ডাক্তার চাই, ডাক্তার সিনথিয়া ছিদ্দিক ও শোভন দাসের বিচার ও অপসারণ চাইসহ বিভিন্ন দাবি নিয়ে মানবন্ধন করেন এলাকাবাসী।

এ সময় ফিরোজের বাবা মো. আলী বলেন, ‘টেকনাফ হাসপাতালের ডাক্তারের অবহেলার কারণ আমার এক মাত্র ছেলেকে হারিয়েছি। আমার ছেলেকে ভর্তির পর কর্মরত চিকিৎসক সিনথিয়া ছিদ্দিক ভালো মতো চিকিৎসা করেনি। ছেলের অবস্থা খারাপ হওয়ার পরও কর্তব্যরত (চিকিৎসক) খোঁজে পায়নি।এখন আমার চাওয়া রোগীদের প্রতি অবহেলা করে এমন ডাক্তার চাই না। এভাবে আর অপমৃত্যু দেখতে চাই না।যারা আমার ছেলের প্রতি অবহেলা করছে আমি তাদের বিচার চাই।

মানববন্ধনে অংশ নেওয়া আবদুল্লাহ বলেন,ডাক্তারদের অবহেলার কারণে আর কোনো ফিরুজকে হারাতে চাই না। আর কোনো ভাইকে আমারা অকালে চলে যেতে দিতে পারি না। কোনো বাবার স্বপ্ন ভেঙে যেতে দিতে পারি না। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের দায়িত্ব অবহেলার কারণে আমাদের ফিরুজকে হারিয়েছি। যাতে আর কোন বাবা-মা যেন চিকিৎসা না পেয়ে তাদের সন্তানকে না হারায়। সেজন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি দায়িত্ব গাফলিত ডাক্তারদের শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১১টার দিকে প্রচন্ড পেটের ব্যাথা নিয়ে ফিরোজ আহমদ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তখন কর্তব্যরত ডাক্তার সিনথিয়া ছিদ্দিক সঠিক মতো চিকিৎসা সেবা দেয়নি বলে অভিযোগ।পরের দিন শুক্রবার সকালে কর্তব্যরত ডাক্তার শোভন দাসকে রোগীর স্বজনরাও মোবাইল ফোনে ও চেম্বারের গিয়ে বার বার ফিরুজকে দেখতে আসতে বলেও তিনি দীর্ঘ সময় পর বিশ্রাম শেষ করে এসে রোগীকে মৃত ঘোষণা করেন বলে স্বজনরা জানায়।

ডাঃ শোভন দাস তাৎক্ষনিক বিশ্রাম রুম থেকে বের হয়ে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দেয়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজন ও এলাকাবাসীর দাবী। মানবন্ধনে উপস্থিত ছিলেন সাদেক হোসেন, মোজাম্মেল, আব্দুল্লাহ, কায়সার সহ সর্বস্তরের জনসাধারণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা